আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্য গ্রেফতার
সারাদেশ

আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলার মুক্তাগাছার চেচুয়া বাজারের কালীবাড়ি মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল মো. কাওসার আহাম্মেদ মিলন (৩০) এবং জাহিদ মোস্তফা (২০)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি সিম কার্ড, সাতটি উগ্রপন্থী বইয়ের সফটকপি ও প্রিন্টেট হার্ড কপি জব্দ করেছে এটিইউ।

সংস্থাটি জানায়, এসব বইয়ের মধ্যে আল বালাগ, তিতুমীর মিডিয়া, সাহম আল হিন্দ মিডিয়া, জসীমউদ্দিন রহমানী ও আনোয়ার আল আওলাকীর বই রয়েছে। এছাড়া ফেসবুক ও মেসেঞ্জার থেকে তাদের সংগঠনের উগ্রবাদী কার্যক্রম ও বই বিক্রি সংক্রান্ত ৩৪ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি মো. কাওসার আহাম্মেদ ও জাহিদ মোস্তফা দীর্ঘদিন ধরে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আল রিহাব পাবলিকেশন ও অনলাইনে আশ শাবাব প্রকাশনী হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমুদ্দিন রহমানিসহ অন্যান্য উগ্রবাদী লেখকের উগ্রপন্থী বই অনলাইনে বিভিন্ন জনের কাছে বিক্রি করতেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা