ছবি: সংগৃহীত
সারাদেশ

উপবৃত্তির নামে ভুয়া এসএমএস

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে এমন তথ্য জানিয়ে বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে ভুয়া মেসেজ (এসএমএস) পাঠানোর ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার পৌর এলাকার জুথী রানীর মোবাইলে এমন একটি মেসেজ এসেছে।

ওই মেসেজে লেখা রয়েছে- ‘প্রিয় স্টুডেন্ট, তোমাদের উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে ৪২০০ টাকা। যোগাযোগ: ০১৮১৯১৩৭২৫২।’ ওই মেসেজটি পাঠানো হয় ০১৮৩১৮৩৮০৫৩ নম্বর থেকে। তবে জুথী রানী সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী।

পরে ০১৮১৯১৩৭২৫২ এই নম্বরে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। তাছাড়া যে নম্বর থেকে মেসেজ এসেছে ওই নম্বরে একাধিকবার কল করলে সেটিও বন্ধ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, প্রতারণার উদ্দেশ্যেই এমন মেসেজ পাঠানো হতে পারে।

মূলত শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা যাদের ব্যাংক হিসাবে দেয়া আছে, তাদের উপবৃত্তি টাকা সরাসরি ব্যাংকে জমা হয়। আর যাদের ব্যাংক হিসাব নেই, তাদের টাকা বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সেবা (বিকাশ, নগদ, রকেট) ইত্যাদি ব্যবহার করে পাঠানো হয়। সরাসরি মোবাইল নম্বর থেকে এভাবে কল বা এসএমএস পাঠিয়ে দেয়া হয় না।

নন্দীগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম জানান, এগুলো ভুয়া এসএমএস। যাদের টাকা আসবে এমনিতেই চলে আসবে। কোনো ধরনের মেসেজ পাঠানো হবে না। এসএমএসের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা