সারাদেশ

বডি লোশনের উৎপাদন তারিখ ২০২২ সাল

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া সদর উপজেলার নারুলী এলাকায় কলিন্স কসমেটিকস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, অনেক প্রসাধনী পণ্যের উৎপাদন তারিখ ২০২২ সাল। পরে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করে কারখানা মালিক আব্দুল মমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বগুড়া র‌্যাব ক্যাম্পের সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাসকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, জব্দ পণ্যের মধ্যে ফেয়ার অ্যান্ড লেডি বডি লোশনের মোড়কে উৎপাদন তারিখ লেখা হয়েছে ২০২২ সালের ২ জানুয়ারি। মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি। ফেয়ার অ্যান্ড লেডি মাল্টিভিটামিন বডি মিল্ক পণ্যের মোড়কে উৎপাদন তারিখ লেখা রয়েছে ২০২২ সালের ২ জানুয়ারি। মেয়াদোত্তীর্ণের তারিখ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি।

তিনি আরও জানান, ফেয়ার অ্যান্ড লেডি ঘামাচি পাউডার পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ দেয়া হয়েছে ২০২২ সালের ২ মার্চ। এ পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ দেয়া হয়েছে ২০২৪ সালের ২ মার্চ। এছাড়া আরও অনেক পণ্য পাওয়া গেছে যেগুলোর মোড়কে উৎপাদন সাল হিসেবে ২০২২ সাল ব্যবহার করা হয়েছে। এ কারণে কারখানা মালিক আব্দুল মমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা