সারাদেশ

চাকরির প্রলোভনে যৌনপল্লীতে নারীকে বিক্রি

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে (২২) দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার এক মাস পর ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান।

এ ঘটনায় জড়িত সোহেল রানা (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সোহেল রানা রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার শামসু মাস্টার পাড়া গ্রামের বাবুল সরদারের ছেলে।

জানা গেছে, গত ১১ আগস্ট গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার রুপা গার্মেন্টসের সামনে চাকরির জন্য যায় ওই নারী। এ সময় সেখানে অজ্ঞাত পরিচয় তিন থেকে চারজন যুবক তাকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে যান। সেখানে তাকে এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেন তারা। এ ঘটনায় নারীর স্বামী জিএমপির বাসন থানায় অভিযোগ করেন।

বুধবার রাতে বাসন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম ফারুকের নেতৃত্বে যৌনপল্লীতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। একই রাতে মূলহোতা সোহেল রানাকে রাজধানীর উত্তরখান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, এ ঘটনায় মানব পাচার আইনে একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা