সারাদেশ

সিআরবি রক্ষায় মশাল মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকৃতি ও ঐতিহ্য মন্ডিত স্থান সিআরবি রক্ষার দাবিতে মশাল মিছিল করেছে নাগরিক সমাজ চট্টগ্রাম। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মশালটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন মশাল মিছিলের উদ্বোধন করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে শেষ হয়।

ড. অনুপম সেন বলেন, সিআরবি-কে চট্টগ্রামবাসীর কাছ থেকে কেউই কেড়ে নিতে পারবে না। সিআরবির প্রাণ প্রকৃতি ধ্বংস করে এখানে বাণিজ্যিক স্থাপনা করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গুটি কয়েক সুবিধাভোগী এই আন্দোলনের বিরোধিতা করছেন। তারা এই মাটি ও মানুষের নয়, শুধু নিজস্বার্থ হাসিলে ব্যস্ত তারা। এই মশাল মিছিলের মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই, আপনাদের চোখ রাঙানিকে আমরা ভয় পাই না। প্রয়োজনে জীবন দেব, তবু সিআরবি আপনাদের হাতে তুলে দেব না।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, রাজনীতিক মিঠুল দাশগুপ্ত, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সাংবাদিক কাজী মহসিন, সংস্কৃতি কর্মী স্বপন মজুমদার, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান প্রমুখ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

ট্রাম্পের অভিবাসন নীতিতে কমছে জনসমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে দেশটির নাগরিকদের মধ্য...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা