সারাদেশ

বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: অস্বাভাবিক জোয়ারের পানিতে বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বাড়তে থাকে। বর্তমানে বিষখালী নদীতে বিপৎসীমার ২.৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বরগুনার সদর উপজেলার পশু হাসপাতাল সড়ক, কাঠপট্টি, গৌরিচন্না ইউনিয়নে মহাসড়ক এলাকা, খেজুরতলা আবাসন, ফুলতলা আবাসন, কুমরাখালী গুচ্ছগ্রাম, বড়ইতলা ফেরিঘাট পল্টন, বদরখালী এলাকা, গুলিশাখালী, মাঝেরচর অংশ, আমতলী, বামনা, বেতাগী, নলটোনা, বালিয়াতলী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জোয়ারের পানিতে তলিয়ে গেছে কয়েকশত বসতঘর, চলাচলের রাস্তা।

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কাইসার আলম জানান, বেড়িবাঁধের বাহিরে থাকা কিছু বসতঘরে পানি প্রবেশ করেছে। জোয়ার শেষে পানি নেমে যাবে। এতে তেমন ক্ষয়-ক্ষতি হবে না।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা