সারাদেশ

কুষ্টিয়ায় আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সকাল ৯টা পর্যন্ত ৭০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৫০ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ২০ জন।

একই সময়ে নতুন করে শনাক্ত ৪২ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ২৪ জন, কুমারখালী উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলায় ১ জন, ভেড়ামারা উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ৫ জন এবং খোকসা উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩৬ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬৭৪ জন। আর হাসপাতালে আইনেসালেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন।

এদিকে, হাসপাতালে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা অব্যাহতভাবে কমতে থাকায় গত তিন দিন ধরে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালটিকে আবারও পূর্বের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রুপান্তর করা হয়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা