সারাদেশ

বরিশালে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৭ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ। সুস্থ হয়েছেন ৪৩৭ জন।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ১৬ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮৪২ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৯৪ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ২২০ জন।

পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছে ১০৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৮৮ জন।

ভোলায় নতুন ২৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ৪৭৪ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৬ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৫৮ জন।

পিরোজপুরে নতুন একজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৫৪ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৮৪ জন।

বরগুনায় নতুন কেউ আক্রান্ত না হওয়ায় মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭১৫ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৪ জন। ঝালকাঠিতে নতুন একজন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৯ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে সাতজন ভর্তি হন। উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৯৫ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ, ৪৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

২৪ ঘণ্টায় ১৭৯ জনের নমুনা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ২০ জন পজিটিভ ও ১৫৬ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে উপসর্গ নিয়ে তিনজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া অন্য কোনো হাসপাতালে কেউ মৃত্যুবরণ করেনি।

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৭৫৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৬২৭ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা