সারাদেশ

নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে ওই নির্মাণাধীন ভবনের তিন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ আগস্ট) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানার পাশাপাশি ভবন মালিকদের সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।

মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এই অভিযানের নেতৃত্ব দেন। আর ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম পরিদর্শন করেন মসিক সচিব রাজীব কুমার সরকার।

অভিযানে মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিক সচেতনতার সমন্বয় থাকা জরুরি। তাই আমাদের ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। আর তা না হলে মশক নিধন কার্যক্রম এবং অভিযান ব্যর্থ হয়ে যাবে।’

মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, এ নিয়ে দুই মাসে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম চলমান থাকবে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা