সারাদেশ

কুষ্টিয়ায় আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৭১৫ জন। শুক্রবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।

তিনি বলেন, করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন, ১ জনের উপসর্গ ছিল। এছাড়া বর্তমানে হাসপাতালে ৯৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ৬৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন।

মো. মেজবাউল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৬ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৮ দশমিক ৬৭ ভাগ। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৫৫১ জন।

তিনি আরও বলেন, নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৪৯ জন, কুমারখালীতে পাঁচজন, দৌলতপুরে ৯ জন, ভেড়ামারায় ২০ জন, মিরপুরে ১২ জন ও খোকসায় চারজন আক্রান্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮১ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা