সারাদেশ

ঝিনাইদহে নবদম্পতির আত্নহত্যা

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় একসঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছে বিবাহিত এক দম্পতি। মৃতরা হলেন-ওই গ্রামের আমির হোসেনের ছেলে রাকিব হোসেন (২১) ও তার স্ত্রী মহেশপুর উপজেলার ডালভাঙা গ্রামের আরিফ হোসেনের মেয়ে আঁখি খাতুন (১৮)।

রোববার (২২ আগস্ট) জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসীসূত্রে জানাগেছে, গত ৫ মাস আগে প্রেমের সম্পর্কের জের ধরে রাকিব হোসেন ও আঁখি খাতুন বাড়ি থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর পারিবারিক ভাবে তাঁদের বিয়ে দেওয়া হয়। গত কয়েক দিন যাবৎ স্বামী ও স্ত্রী মাঝে মনোমালিন্য চলে আসছিল। রোববার দুপুরে আবারও তাদের মাঝে ঝগড়া হয়। বিকেল ৩ টার দিকে ঘরের দরজা বন্ধ করে দু’জনেই বিষপান করে। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে তাদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর প্রথমে আঁখি ও পরে রাকিব হোসেনের মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা