সারাদেশ

কক্সবাজারে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের একটি মালবাহী ট্রাক হতে ব্রাভো নামের একটি কুকুর ঘ্রাণ নিয়ে ৬০ হাজার পিস ইয়াবা শনাক্ত করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। এ সময় ইয়াবা বহনের দায়ে ট্রাকসহ ২ জনকে আটক করে বিজিবি।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে ইয়াবা উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন টাঙ্গাইলের কালিহাতি সরলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. লেবু মিয়া (২৫) ও নিকরাইল গোহালিয়া বাড়ির মো. সানোয়ার হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৪)।

২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো.ফয়সল হাসান খান জানান, সকালে একটি কক্সবাজারগামী মালবাহী ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ব্রাভো নামের একটি কুকুর ঘ্রাণ নিতে থাকে। এক পর্যায়ে এয়ার ক্লিনার ফিল্টারে ঘ্রাণ নেওয়া অব্যাহত রাখে ও সন্দেহজনক আচরণ শুরু করে। তাৎক্ষণিক কুকুরটির সঙ্গে থাকা বিজিবি সদস্যরা ফিল্টারটি খুলে অভিনব পদ্ধতিতে রাখা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে চালক ও হেলপারকে আটক করে। এ সময় ইয়াবা বহনের দায়ে ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, ইয়াবাগুলো ওই এলাকার জনৈক হাফিজুর রহমানের কাছে পৌঁছে দিতে পাচার করছিলেন চালক-হেলপার। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা