সারাদেশ

চাঁদপুরে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরে পৃথক ২টি ট্রেন দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে শহরের মিশন রোড এলাকায় ট্রেনের ইঞ্জিনের আঘাতে একজন ও হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়ায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত পৌঁনে ১০টায় চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের মিশন রোড রেলক্রসিংয়ের আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর প্রবেশের আগে অজ্ঞাতনামা (৫৫) ব্যক্তি ইঞ্জিনের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

অপরদিকে দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে প্রবেশের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে অজ্ঞাতনামা আনুমানিক (৩২) বয়সী যুবক নিহত হন।

শহরের মিশন রোড রেলক্রসিংয়ের গেটম্যান রোকনুজ্জামান রোকন বলেন, আমি দায়িত্বরত অবস্থায় জানতে পারি এক ব্যাক্তি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আহত অবস্থায় পড়ে আছে। ওই সময় ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. জাকির হোসেনের নেতৃত্বে কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশ বহনকারী ব্যাগে করে নিয়ে আসেন। পরে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ উল্যাহ বাহার তার ফোর্সসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

হাজীগঞ্জের অপর দুর্ঘটনা সম্পর্কে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার (ওসি) মো. মুরাদ উল্যাহ বাহার বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানতে পারি দুপুর সাড়ে ১২টার দিকে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় সাতবাড়িয়া নামক স্থানে অজ্ঞাতনামা যুবক ঘটনাস্থলেই নিহত হয়। পরবর্তীতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করা রেলওয়ে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো বলেন, ঘটনার বিষয়টি তদন্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর এর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। শুক্রবার এর মধ্যে পরিচয় না পাওয়া গেলে দু’টি মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা