সারাদেশ

আনসারের গুলিতে মেয়রসহ আহত ৩৫

বরিশাল প্রতিনিধি: আনসার সদস্যদের গুলিতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় ছাত্রলীগ দাবি করেছে, বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যানার সরানোকে নিয়ে এঘটনা ঘটে। এ সময় গুলি ও হুড়োহুড়িতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) দিনগত রাত ২টা পর্যন্ত সদর উপজেলা পরিষদের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন।

এদিকে পুলিশ দাবি করেছে, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিবুর রহমানের বাসভবনে ছাত্রলীগ নেতারা হামলা চালাতে গেলে এ ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক বলেন, মেয়র আহত হওয়ার খবর এখনো পাইনি। এ মুহূর্তে পরিস্থিতি পুুরোপুরি নিয়ন্ত্রণে। স্থানীয় কিছু নেতা ইউএনওর বাসভবনে হামলা চালাতে গিয়েছিলেন, তখন এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইউএনওর বাসভবনের সামনে থেকে পুলিশ ছাত্রলীগ নেতাদের ছত্রভঙ্গ করে দেওয়ার সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা