সারাদেশ

চাঁদপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০ 

আবু হেনা মোস্তফা কামাল:

চাঁদপুরের ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানের আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে (১০ জানুয়ারি) বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহামন ও সাবেক সংসদ সদস্য শামছুল হক ভূঁইয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলার ফরিদগঞ্জে আওয়ামী লীগের উপজেলা শাখার সভা চলাকালে পাশ দিয়ে আওয়ামী লীগের অপর গ্রুপের একটি মিছিল যাচ্ছিল। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ভাংচুর করা হয় সভাস্থলে চেয়ার, টেবিল ও গাড়ি। পণ্ড হয়ে যায়া জনসভা। এসময় পুলিশ ও সাংবাদিকসহ আহত হয় অন্তত ৩০ জন।

সংঘর্ষ শুরু হওয়ার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা