সারাদেশ

রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, পাবনা: অল্প বৃষ্টিতেই পাবনার আটঘরিয়া উপজেলা বাঐখোলা মোড় হতে-সঞ্জয়পুর কামারপাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার কাঁচা রাস্তাটি কাদায় ভরে যায়। তখন ওই রাস্তা দিয়ে একেবারেই চলাচল করা যায় না। এতে চরম বিপাকে পড়ে স্থানীয়রা। অথচ প্রায় ৮ হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে।

এলাকাবাসী রাস্তার দাবিতে ইতোমধ্যে কয়েক দফা বিক্ষোভও করেছেন। প্রতিবাদস্বরূপ সম্প্রতি রাস্তার উপর ধানের চারা লাগিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তারা। তবুও প্রতিকার মিলছে না।

এলাকাবাসী জানায়, ইউপি নির্বাচন সামনে আসলেই চেয়ারম্যান-মেম্বাররা নানা প্রতিশ্রতি দিয়ে ভোট ভিক্ষা চান। রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তবায়ন হয় না। রাস্তাটি দেখে মনে হয় একটি ধানের ক্ষেত।

একটি পাকা রাস্তার দাবিতে জরুরি ভিত্তিতে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা