সারাদেশ

টিকা না নেয়ায় কর্মচারীদের বেতন বন্ধ

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: করোনাভাইরাসের টিকা না নেয়ায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার কর্মচারীদের বেতন বন্ধ করে দেয়া হয়েছে। গণটিকা কার্যক্রম শুরুর আগের দিন থেকে কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। তবে যারা টিকা দিচ্ছেন তাদেরকে বেতন দেয়া হচ্ছে।

সোমবার (৯ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সরকার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে জনগণ যাতে করোনা টিকা নিতে পারেন সেজন্য গণটিকা কার্যক্রম শুরু করেছে। এরই আলোকে হাকিমপুর পৌরসভার সকল কর্মচারীকে টিকা নেয়ার নির্দেশনা দিয়েছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। যে সকল কর্মচারী করোনার টিকা গ্রহণ করেননি তাদের বেতন বন্ধ করে দিয়েছেন তিনি।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, করোনার টিকা গ্রহণ না করার কারণে ইতোমধ্যে এই পৌরসভার কর্তব্যরত কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। যারা টিকা দিচ্ছেন তাদেরকে বেতন দেয়া হচ্ছে। গণটিকা কার্যক্রম সম্পন্ন হলে পৌরসভায় সেবা গ্রহণ করতে আসলে টিকার কার্ড প্রদর্শন করতে হবে। অন্যথায় সেবা প্রদান করা হবে না।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা