সারাদেশ

বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী।

এর আগে রোববার (৮ আগস্ট) শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব (৩০), সিকিম আলীর ছেলে আব্দুল (৩২) এবং সরাইচন্ডী গ্রামের কালু শেখের ছেলে আবু তাহের (৫০)।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘আমরা বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে সোমবার সকালে দুজনকে দাফন করা হয়েছে। সরাইচন্ডীতে পুলিশ পাঠিয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা