সারাদেশ

পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের জুনিয়াদহ-হাটখোলাপাড়া বাজার সংলগ্ন খালের পানিতে ডুবে মুন্না (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৮ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মুন্না একই ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের প্রবাসী সাহাজুল সরদারের ছেলে। সে ভুরকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, মুন্না জুনিয়াদহ-হাটখোলাপাড়া বাজারে শহিদুল ইসলামের মিলে ধান ভাঙতে যায়। এসময় মিলের পেছনের দরজা খুলে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। তারা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা