সারাদেশ

মানিকগঞ্জে মৃত্যু ৮, শনাক্ত ১৫৩

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জে : গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহামারি করোনাভাইরাসে ৩ এবং উপসর্গে ৫ জন রয়েছেন। এদিকে জেলায় ২৪ ঘণ্টায় ৭৭০ নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৩ জন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৮৭ শতাংশ।

রোববার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতালে প্রতি দিনই করোনায় আক্রান্ত রোগী ও মৃত্যু সংখ্যা বাড়ছে। বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ ও আইসোলেশনে ওয়ার্ড মিলে ৩২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা জানান, নতুন ১৫৩ শনাক্তের মধ্যে মানিকগঞ্জ সদরে ৬৪ জন, সাটুরিয়ায় ২৮ জন, ঘিওরে ২৯ জন, দৌলতপুরে ৯ জন, শিবালয়ে ১০ জন এবং হরিরামপুরে ১৩ জন রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬০৩ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৯৮ জন। বাকিরা হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত মারা গেছেন ১০২ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা