সারাদেশ

অস্ত্রসহ তিন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: ফরিদপুরে একটি বিদেশী পিস্তল,নয় হাজার দুইশ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে র‌্যাব-৮ ফরিদপুরের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিং এ অধিনায়ক মেজর মো. খালেদ মাহমুদ জানান, গতকাল ৫ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাজবাড়ী জেলার পাংশা থানার ভট্টাচার্য গ্রামে অভিযান চালিয়ে মাদক বেচা কেনার সময় তিন ব্যাক্তিকে আটক করে। এরা হলেন রাজবাড়ীর বাসিন্দা আশরাফুজ্জামান ও মিন্টু মন্ডল এবং পিরোজপুরের মামুন সিকদার। পরে তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল ও নয় হাজার দুইশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ছয়টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, চক্রটি দীর্ঘদিন ধরে পাংশা থানার বিভিন্ন এলাকায় মাদক কেনা বেচা করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা