সারাদেশ

দিনাজপুরে এক দিনে ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে করোনায় চারজনের এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে। এ সময় নতুন করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৪ শতাংশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

সিভিল সার্জন জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৩০২ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৪ শতাংশ।

তাদের মধ্যে জেলার সদর উপজেলায় ২৮ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া পার্বতীপুরে ছয়, খানসামায় ১০, কাহারোলে এক, ঘোড়াঘাটে এক, বোচাগঞ্জে ছয়, চিরিরবন্দরে দুই, বিরগঞ্জে ১১, বিরলে তিন ও বিরামপুরে চারজন আক্রান্ত হয়েছে। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫২ জন। জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৫৯ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ৭৮ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৪৩ জন। এ সময় জেলার সদর উপজেলায় এক, বিরলে এক ও বোচাগঞ্জে দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৬৯ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৭৬ জন।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ১৩ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ২০ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৭ জন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা