সারাদেশ

দোকানিকে জরিমানা, হামলায় পুলিশ-বিজিবিসহ আহত ৪

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজারে কয়েকজন দোকানিকে জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিজিবি ও পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়।

বুধবার (৪ আগস্ট) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিজিবি ৩৯ ব্যাটালিয়ন সদস্য রবিউল ইসলাম, সবুজ মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আজহারুল হক ও কনস্টেবল জান্নাত মিয়া।

জানা গেছে, চলমান কঠোর বিধিনিষেধ কার্যকর করতে শ্রীবরদীতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ওই বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার। বিধি লঙ্ঘন করায় দর্জিসহ কয়েকটি দোকান মালিককে জরিমানা করা হয়। এ কারণে কয়েকজন দোকানি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিজিবি ও পুলিশের চার সদস্য আহত হন। পরে তাদের শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রীবরদী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. জুলফিকার সাইফ জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার জানান, এ হামলার ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা