সারাদেশ

খেলতে গিয়ে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে সাতবছর বয়সী দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে আব্দুর রহমান (৭) ও জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। আপন দুই ভাই রাসেল ও জাহিদের স্ত্রীরাও আপন দুই বোন।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুই চাচাতো ভাই মঙ্গলবার বেলায় সাড়ে ১১টার দিকে খেলা করতে যায়। খেলার সময় সকলের অগোচরে রহমান ও তালহাজ পার্শ বর্তী পুকুরে পড়ে যায়। তখন রাফি দৌঁড়ে এসে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজনসহ এলাকার আরো অনেকেই পুকুরে নেমে খোঁজাখুঁজি করে।

পরে তাদের উদ্ধার করে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়া মণ্ডল তাদের মৃত ঘোষণা করেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়া মণ্ডল জানায়, হাসপাতালে নেয়ার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা