সারাদেশ

মায়ের মরার খবর শুনে মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে সখীপুরে ক্যান্সার আক্রান্ত হ‌য়ে চিকিৎসাধীন মায়ের মরার খবর শুনে মেয়ের মৃত্যু।

সোমবার (২ আগস্ট) বিকেলে সখীপুর পৌরসভার চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আকলিমা আক্তার(৩২) ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হ‌য়ে মা রওশনা আক্তার (৫৫) চিকিৎসার জন্য সোমবার (২ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর পেয়ে মেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। প‌রে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকলিমার চাচাতো ভাই আওয়াল তালুকদার বলেন, আকলিমা কিছুদিন ধরে অসুস্থ ছিলো। চাচির মারা যাওয়ার খবর শুনেই আকলিমা স্ট্রোক করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা