সারাদেশ

‘আই লাভ ইউ’ বলায় ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : ‘আই লাভ ইউ’ বলায় পটুয়াখালীর কলাপাড়ায় জালাল ফকির নামের এক জেলের বিরুদ্ধে অপর দুই জেলেকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধুলাস্বার ইউনিয়নের বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছালাম (২৫) ও সোহেল (৩০)। তারা উপজেলার বাবলাতলা এলাকার বাসিন্দা।

আটক জালাল ফকির গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদের নলুয়াবাগী গ্রামের শামসুদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই তিন জেলে বাবলাতলা বাজার সংলগ্ন ঢোসের খালে ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘাটে ছালামের ট্রলারে থাকা জেলে ইমরান দুষ্টুমির ছলে জালাল ফকিরকে ‘আই লাভ ইউ’ বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জালাল ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বাবলাতলা বাজারে ফের এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছালামের পেটে ছুরিকাঘাত করেন জালাল। ওই সময় সোহেল এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন তিনি।

বাবলাতলা বাজারের ব্যবসায়ী সুকদেব বলেন, বাজারে কয়েকজন জেলের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি দেখে তাদের কাছে যেতে না যেতেই জালাল ফকির নামের ওই লোক পাশে থাকা দুজনকে ছুরিকাঘাত করেন। পরে সবাই মিলে জালালকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

রাত ২টায় সালাম ও সোহেলের ট্রলার মালিক আলী হোসেন পালওয়ান বাদী হয়ে কলাপাড়া থানায় জালাল ফকিরকে আসামি করে একটি মামলা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জালাল ফকিরকে রাতেই গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আহত ছালাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহেল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা