সারাদেশ

মাদারীপুর পা বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুর জেলার কালকিনিতে ঘরে ঢুকে পা বিচ্ছিন্ন করার ঘটনায় ৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে পা বিচ্ছিন্ন হওয়া মিরাজের ভাই কবির খাঁ বাদী হয়ে কালকিনি থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১০-১৫ জনকে। তবে এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকার মিরাজ খাঁ (৫০) ও তার ছেলে নাজমুল খাঁ (২২) বুধবার বিকেলে একই ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের নামজুলের শ্বশুর আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে যান। রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে দরজা ভেঙে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে বেঁধে ফেলে।

এসময় বাধা দিতে গেলে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় নারীসহ পাঁচজনকে। এ সময় মিরাজ ও তার ছেলেকে দুর্বৃত্তরা এলোপাথারি কোপাতে থাকলে মিরাজের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর অবস্থায় দুইজনকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় বাবা ও ছেলেকে পাঠানো হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল জানান, কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে চলছে অভিযান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা