সারাদেশ

বিয়ের অনুমতি দিলো মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের কঠোর বিধিনিষেধে মধ্যরাতে বিয়ের আয়োজন চলছে। আলোকসজ্জাসহ সব প্রস্তুতিও সম্পন্ন। ঠিক তখনি বাড়িতে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার। বিয়েতে বাধা দেয় ইউএনও কর্মকর্তা। পরে হিন্দু সম্প্রদায়ের বিয়ের লগ্নের বিষয়টি চিন্তা করে দুই পরিবারের চারজনের উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন করার অনুমতি দেয় ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জুলাই) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ধড্ডা এলাকার এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হাজিগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের কৈয়ারপোল এলাকার উচ্চঙ্গা গ্রামের হারাধন দাসের ছেলে কমল চন্দ্র দাসের সঙ্গে কুমিল্লার লাকসাম এলাকার অমল চন্দ্র দাসের মেয়ে রেখা রানী দাসের বিয়ে ঠিক হয়। বুধবার রাতে হাজীগঞ্জের নানার বাড়িতে বিয়ের আয়োজন চলে।

খবর পেয়ে রাতেই বিয়ে বাড়িতে চলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে বিয়ে বাড়ির গেট খুলে ফেলাসহ সব অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার বলেন, তিন মাস আগেই তাদের বিয়ের লগ্ন ঠিক করা ছিলো। হিন্দু বিয়েতে লগ্ন একটা বড় বিষয়। তাই আমরা লগ্ন ঠিক রেখে অনুষ্ঠান বন্ধ করে ৪ জনের উপস্থিতিতে বিয়ের কাজ শেষ করার জন্য অনুমতি দিয়েছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা