সারাদেশ

টাঙ্গাইলে করোনা-উপসর্গে আরও মৃত্যু ৫ 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে টাঙ্গাইলে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ৯২৪ টি নমুনা পরীক্ষায় ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন,এ জেলায় বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১১০ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬৫ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৭ জন।

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ১৪৯ জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৭৯ জন। মোট মৃত্যু সংখ্যা ২০৫ জন। শনাক্তের হার শতকরা ২৭ দশমিক ৭০ ভাগ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা