সারাদেশ

অনশন করে পেলেন স্ত্রীর স্বীকৃতি!

নিজস্ব প্রতিনিধি,পাবনা: পাবনায় বিয়ের দুই বছর পরও স্ত্রীর স্বীকৃতি না পাওয়ায় স্বামী রোমিও রাহান কনকের বাড়িতে অনশন করেছেন রাশিদা খাতুন নামে এক তরুণী।

বৃহস্পতিবার থেকে অনশন শুরু করেন তিনি। ওই সময় স্বামী কনক বাড়ি থেকে পালিয়ে যান। পরে শুক্রবার রাতে রাশিদাকে স্বীকৃতি দেয় কনকের পরিবার।
ঘটনাটি পাবনা সদর উপজেলার সড়াডাঙ্গী গ্রামের। অভিযুক্ত রোমিও রাহান কনক ওই গ্রামের আশরাফ আলী লালুর ছেলে।

অনশনকারী রাশিদা খাতুন সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি পাবনা মহিলা কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী।

তিনি বলেন, দুইবছর আগে পাঁচ লাখ টাকা দেনমোহরে রেজিষ্ট্রি করে আমাকে বিয়ে করে কনক। ২০১৯ সালের জুলাই মাস থেকে স্বামী-স্ত্রী হিসেবে ঢাকায় সংসারও করেছি। এর আগে, আমরা দীর্ঘদিন প্রেম করেছি।

রাশিদা বলেন, বিয়ের পর থেকেই কনককে বলি আমাকে তার বাড়িতে নিয়ে যেতে। কিন্তু সে নানা টালবাহানা করতে থাকে। নিরুপায় হয়ে বৃহস্পতিবার কনকের বাড়িতে চলে আসি। আমাকে দেখেই কনক বাড়ি থেকে পালিয়ে যায়। ননদসহ অন্যরা আমাকে প্রথমে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। তবে আমি চলে যাইনি, স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাই।

অভিযুক্ত কনকের এক প্রতিবেশী জানান, শুক্রবার রাতে আলোচনা শেষে পারিবারিকভাবে বিষয়টির সমাধান হয়েছে। রাশিদাকে স্বীকৃতি দিয়েছেন কনক, তাকে নিয়ে ঢাকায় যাবেন।

আতাইকুলা থানার ওসি জালাল উদ্দিন জানান, পুলিশের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা