সারাদেশ

ফ্রিজে মাংস রাখা নিয়ে দ্বন্দ্বে ভাইকে খুন

কুড়িগ্রাম প্রতিনিধি: জেলার রৌমারী উপজেলায় ফ্রিজে মাংস রাখা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নইমুদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই আব্দুল জলিলকে (৩৮) আটক করেছে রৌমারী থানা পুলিশ।

বুধবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, বিকেকে ফ্রিজে মাংস রাখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বড় ভাই বাড়ির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জলিল তার বড় ভাইকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে তা আবারও হাতাহিতে রূপ নেয়। জলিল তার বড় ভাই নইমুদ্দিনকে ঘুষি মারলে দোকানের সামনে পড়ে মাথায় আঘাত পান। এরপর রৌমারী হাসপাতালে নেওয়ার সময় পথে টাপুরচর বাজারে তার মৃত্যু হয়।

রৌমারী থানার ওসি মোনতাছির বিল্লাহ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছোট ভাই আব্দুল জলিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। হত্যা মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২২ জুলাই) কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা