সারাদেশ

রংপুরে ট্রাকচাপায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে ট্রাকচাপায় শাহ্ আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহত ব্যক্তি দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। শুক্রবার (১৬ জুলাই) সকালে নগরীর তাজহাট আনছারীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহ্ আলম তাজহাট আদর্শপাড়ার মৃত হারুন মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে ব্যবসা করছেন। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে ছিলেন।

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে তাজহাট আনছারীর মোড়ে একটি মুদির দোকানে আকস্মিকভাবে নিয়ন্ত্রণহীন ট্রাকটি ঢুকে পড়ে। ওই সময় দোকানের ভেতরে শাহ্ আলম নামে এক ব্যবসায়ী ঘুমিয়ে ছিলেন। ট্রাকের চাপায় দোকানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার সংবাদ জানতে পেরে তাজহাট থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়। এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসী ওই ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলে।

নিহতের ছোট ভাই নূর ইসলাম জানান, দোকানের ভেতরে ঢুকে পড়া ট্রাকের সামনের অংশের চাপায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে। বর্তমানে তার ভাইয়ের মরদেহ হাসপাতালে আছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি বলেও জানান তিনি।

তাজহাট থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনার পরই পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা