সারাদেশ

ভাসানচর থেকে ৭ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, ভাসানচর : নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর সময় পাঁচ রোহিঙ্গাসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (১০ জুলাই) রাতে ভাসানচরের ৩ নম্বর ল্যান্ডিং পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

রোববার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

আটক রোহিঙ্গারা হচ্ছেন, ৪৭ নম্বর ক্লাস্টারের ডি-৫-৬ রুমের নুরে আলমের ছেলে মো. নয়ন (২৮) ও ২৮ নম্বর ক্লাস্টারের এম-১১ রুমের সাইফুল ইসলামের ছেলে নুর কবির (১৮), ৬৩ নম্বর ক্লাস্টারের জি-১ রুমের মৃত শেখ আহমদের ছেলে হাবিবুল্ললাহ (৩১), ২৫ নম্বর ক্লাস্টারের এম-৫-৬ রুমের মজিবুর রহমানের ছেলে নুরুল আমিন (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের এল-৫-৬ রুমের মৃত আবদুল মোতালেবের ছেলে আবদুস সুকুর (৩৫)।

এসময় নৌকার মাঝি (দালাল) নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর পূর্ব চরমুজিব গ্রামের মৃত বুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২১) ও একই উপজেলার সমিরহাটের আদর্শগ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. আলা উদ্দিনকেও (২৮) নৌকাসহ আটক করা হয়।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড ভাসানচর থানায় একটি মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা