সারাদেশ

বোয়ালমারীতে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ইজিবাইক থামিয়ে এক গৃহবধূর নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী। এ সময় এক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় ভুক্তভোগী গৃহবধূর পিতা বাদী হয়ে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (১০ জুলাই) রাতের দিকে মোসান্মাৎ সাদিয়া (২৬) নামের ওই গৃহবধূ তার শ্বশুরবাড়ি উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী থেকে ইজিবাইকে করে বাবার বাড়ি ঘোষপুর ইউনিয়নের চরদৈতরকাঠি গ্রামে যাচ্ছিলেন। ওই গ্রামের নান্নু মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী ইজিবাইকের গতিরোধ করে সাদিয়ার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, আংটি ও একজোড়া বালা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে পার্শ্ববর্তী ময়না ইউনিয়নের হাটখোলারচর মাদ্রাসার সামনে থেকে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত ছিনতাইকারীরা হলেন বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের জিয়াউর রহমানের ছেলে জিহাদ শেখ (২০) এবং মোতাহের বিশ্বাসের ছেলে মো. রাকিব বিশ্বাস (২১)। অপর ছিনতাইকারী মতিয়ার শেখের ছেলে আলামিন শেখ (২১) দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই গৃহবধূর বাবা আব্দুল মান্নান শেখ (৬৯) বাদি হয়ে শনিবার (১০ জুলাই) রাতে বোয়ালমারী থানায় তিনজনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। মামলা নং ২। আটককৃত দুই ছিনতাইকারীকে রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আটককৃত দুই ছিনতাইকারীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর ছিনতাইকারী আলামিন শেখকে আটকের চেষ্টা চলছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা