সারাদেশ

চাঁদপুরে নদীতে কোস্টগার্ডের টহল

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : করোনা সংক্রমণ রোধে সড়কের পাশাপাশি চাঁদপুরে নদীপথেও টহল অব্যাহত রয়েছে। চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের সদস্যরা রোববার (১১ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত ফেরিঘাট, লঞ্চঘাটসহ মেঘনা নদীর মোহনায় টহল দেবেন।

কোস্টগার্ড জানায়, নদীপথে ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যেন অবৈধ কোনো নৌযান ঢুকতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি করা হচ্ছে। একইসঙ্গে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কর্মান্ডার লেফটেন্যান্ট এম সাদিক হোসেন বলেন, চাঁদপুর নদীমাতৃক জেলা হওয়ায় অনেক মানুষ লকডাউন উপেক্ষা করে নৌযানে করে এখানে আসার চেষ্টা করেন। তবে কোস্টগার্ডের সদস্যরা রাত-দিন নদীপথে টহল দিচ্ছেন। লকডাউনের শুরু থেকে এখন পর্যন্ত ১০২ নৌকা তল্লাশি করে ৮ শতাধিক মানুষকে ফেরত পাঠানো হয়েছে।

ঈদকে সামনে রেখে লকডাউন অমান্য করে নদীপথে যাত্রীবাহী নৌযান যাতায়াত করতে না পারে সে ব্যাপারে তৎপর রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। একইসঙ্গে নদীপথে অবৈধ সকল কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা