সারাদেশ

প্রধানমন্ত্রীকে ৮০০ কেজি আনারস উপহার

নিজস্ব প্রতিনিধি, আখাউড়া : ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন।

রোববার (১১ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো পাঠানো হয়।

বন্দরে আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা।

এর আগে গত ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের বিখ্যাত এই হাড়িভাঙা আম খেতে অনেক সুস্বাদু।

ওইদিন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন আমগুলো গ্রহণ করেন। এরপর তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা