সারাদেশ

মাদারীপুরে দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে মাদরাসা ভবনের কাজ করার সময় দেয়ালচাপায় মো. সিদ্দীক চৌকিদার (৪২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজারে নির্মাণকাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দীক একই ইউনিয়নের উত্তর ছয়গাঁও গ্রামের করিম চৌকিদারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজারে দীর্ঘদিন ধরে একটি পুরাতন মসজিদ পড়ে আছে। সে মসজিদ ভেঙে এলাকাবাসী খাসেরহাট নূরানি মাদরাসা ও এতিম খানা নির্মাণ করা শুরু করেন। ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন সিদ্দীক। কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া এ সময় ইলিয়াস নামের অন্য এক শ্রমিক আহত হন। খবর পেয়ে উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহে আলম শিকদার বলেন, মাদরাসার নির্মাণকাজ করার সময় সিদ্দীক মারা গেছেন।

এ ব্যাপারে উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা