সারাদেশ

ফুলবাড়ীতে গাঁজাসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল, দুটি সীমকার্ড ও দুই হাজার ৮৫ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (৯ জুলাই) উপজেলার কাশিপুর সীমান্তের পিলার ৯৪৩/এমপি হতে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হেলেনা বেগম (৪৯) ও মোশারফ হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৪৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৯৪৩/এমপি হতে কাশিপুর বিওপির কমান্ডার হাবিলদার মাসুদ রানার নেতৃত্বে একটি টহলদল সন্দেহভাজন দুই নারীকে আটক করে।পরে স্থানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনসার ভিডিপির মহিলা সদস্য দিয়ে তল্লাশী করে শরীরে ফিটিং অবস্থায় পলিথিনের চারটি পোটলায় তিনকেজি গাঁজা উদ্ধার করা হয়।

কাশিপুর বিওপির কমান্ডার হাবিলদার মাসুদ রানা জানান, আসামিদের বিরুদ্ধে মামলারপর মালামালসহ ফুলবাড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার পারভেজ জানান, আটক দুই নারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা