সারাদেশ

কিশোরগঞ্জে মৃত্যু ৪, শনাক্ত ১২৭

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন।

বৃহস্পতিবার (৮ জুলাই) কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। মৃত চার জনের মধ্যে দুইজন করিমগঞ্জ উপজেলার, কিশোরগঞ্জ সদরের একজন এবং হোসেনপুর উপজেলার একজন।

তিনি জানায়, নতুন শনাক্ত হওয়া মোট ১২৭ জনের মধ্যে ৫২ জনই সদর উপজেলার। আর ভৈরব উপজেলার ২৩ জন। এছাড়া করিমগঞ্জ উপজেলায় ছয়জন, তাড়াইল উপজেলায় আটজন, পাকুন্দিয়া উপজেলায় ১১ জন, কটিয়াদী উপজেলায় ১২ জন, বাজিতপুর উপজেলায় পাঁচজন, ইটনা উপজেলায় একজন, নিকলী উপজেলায় দুইজন ও হোসেনপুর উপজেলায় সাতজন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭১২ জন। বর্তমানে আক্রান্ত রোগী আছে ১ হাজার ২৮২ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১২৮ জন। জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে আইসিইউতে আছেন ৯ জন।

এদিকে আশঙ্কাজনক হারে করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়লেও কিছুতেই সাধারণ মানুষকে বিধিনিষেধ মানানো যাচ্ছে না। এর ফলে জেলায় করোনা পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা