সারাদেশ

সীমান্তে অনুপ্রবেশে ৮ বাংলাদেশি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর সাপাহার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে থানা পুলিশে।

মঙ্গলবার (৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ১৬ বিজিবি হাপানিয়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার আমিয়ান গ্রামের জহুর আলীর স্ত্রী সালমা পারভীন (৩০), নড়াইল জেলার কালিয়া থানার ফুলদা গ্রামের মৃত আলিফ খালাসির মেয়ে সোনিয়া খাতুন (২৫), ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার জাহাঙ্গীর আকন্দের মেয়ে সাদিয়া খন্দকার ইভা (২৪), এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নওদাপাড়া গ্রামের আবু হোসেনের মেয়ে পপি আক্তার (২১)। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার আবদুর রহমান গাজীর ছেলে জহুর আলী গাজী (৩৭), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রায়পুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার শ্রীফলকাটি গ্রামের শামছুল গাজীর এর ছেলে আবু হাসান (৩২) এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার শ্রীফলকাটি গ্রামের আবু হাসানের স্ত্রী নুরনাহার বেগম (২৭)।

লে. কর্নেল রেজাউল কবির বলেন, আটকরা অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দমদম সেন্ট্রাল জেলে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। সোমবার ৫ জুলাই তাদের ছেড়ে দিলে ভারতীয় বিএসএফ সদস্যরা ভোর রাতে ভারতীয় এলাকার ১৫৯ বিএরএস পান্নাপুর সীমান্ত পিলার এলাকা দিয়ে বাংলাদেশে পুশ ইন করে।

২৩৭ নম্বর পিলার এলাকায় পুনর্ভবা নদীতে সাঁতার কেটে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করায় হাপানিয়ার ক্যাম্পের টহলরত জওয়ানরা তাদের আটক করেন। পরে তাদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির হাপানিয়ার ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে টহলরত অবস্থায় নদীর পানিতে সাঁতার কাটার শব্দ পেলে আমাদের জওয়ানরা তাদের আটক করেন। পরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কারণে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে সাপাহার থানায় সোপর্দ করি।

সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ জানান, যেহেতু তারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন, তাই তাদের ১৪ দিন কোয়ারেন্টাইন রেখে তাদের বিরুদ্ধে বাংলাদেশ কন্ট্রোল এন্ট্রি এক্ট ৪ ধারায় মামলা দিয়ে জেলাহাজতে প্ররণ করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা