সারাদেশ

ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিনিধি : ডা. খোরশেদ আলম (৪২) নামে এক ‘ভুয়া চিকিৎসক’-কে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে কাট্টলী এলাকার একটি চেম্বার থেকে আটক করা হয় তাকে।

পুলিশ জানায়, খোরশেদ আলমের গ্রামের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। তিনি এক সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কাজ করতেন।

আটকের সময় তার কাছ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের একাধিক সনদ উদ্ধার করা হলেও তার কোনোটির সত্যতা পাওয়া যায়নি। কিন্তু খোরশেদ এমবিবিএস, বিসিএস, নিউরোলজি, নিউরোমেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন।

আকবরশাহ থানার পরিদর্শক বলেন, ‘গোপন সূত্রে সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে কাট্টলী এলাকা থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে হচ্ছে।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা