সারাদেশ

কুষ্টিয়ায় আরও ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। রোববার (৪ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার।

তিনি জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৭৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় সুস্থ হয়েছেন ৫ হাজার ৮২৩ জন।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৩০ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৯২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১৫৩ জন, দৌলতপুরের ৪৪ জন, কুমারখালীর ২৪ জন, ভেড়ামারার ৩৪ জন, মিরপুরের ২৯ জন এবং খোকসার ৮ জন রয়েছেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় মে...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা