সারাদেশ

নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোমবার সন্ধ্যায় নিখোঁজ হয় ২ শিশু। একদিন পর মো. হোসাইন (০৭) ও মোরসালিন (০৬) নামের দুই শিশুর মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইল্লার বিল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত মো. হোসাইন ডালাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আর নিহত মোরসালিন (০৬) একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ।

নিহতদের পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, সোমবার সকালে হোসাইন ও মোরসালিন স্থানীয় অন্য শিশুদের সঙ্গে বাড়ির অদূরে বিলের পাশে খেলতে যায়। এরপর সোমবার (২৮ জুন) সন্ধ্যা থেকে তারা নিখোঁজ ছিল। পরে সন্ধ্যায় পুলিশকে বিষয়টি জানানো হয়। স্থানীয়রা মঙ্গলবার সকাল ৬টার দিকে ডালপা গ্রামের কোইল্লার বিলে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা