সারাদেশ

রামেকে আরও ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ৭ জন ও আক্রান্ত হয়ে আরও সাতজন মৃত্যু হয়।

সোমবার (২৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস ।

তিনি বলেন, রোববার (২৫ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও নওগাঁর একজন ও নাটোরের একজন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর তিনজন ও চাঁপাইনবাবগঞ্জের চারজন। অন্যদিকে উপসর্গে মারা গেছেন রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও নাটোরের একজন।

রামেক উপপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে ৭৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৯২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৫০ জন ভর্তি রয়েছেন। শনাক্তের হার ২৭ দশমিক ৮৪ শতাংশ

ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৯ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা