সারাদেশ

রাজশাহীতে ৪৫ দিনের শিশু করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে ৪৫ দিন বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটির নাম আফরিন রহমান। তার বাবা আরিফুর রহমান। তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন।

বাবা করোনায় আক্রান্ত হওয়ায় করোনায় আক্রান্ত দেড় মাসের শিশুকে নিয়ে কখনো সরকারি হাসপাতাল, আবার কখনো বেসরকারি ক্লিনিকে ঘুরছেন মা মাহবুবা।

শনিবার (২৬ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ছোট্ট শিশু আফরিন এখন হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে (করোনা ওয়ার্ডে) চিকিৎসাধীন।

শিশুটির মা মাহবুবা বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম বাচ্চার ঠান্ডা-জ্বর হয়েছে। পরে যখন ওর শ্বাসকষ্ট বাড়তে থাকে, তার ছটফট করা দেখে সন্দেহ হয়। সেজন্য গত ২০ জুন রাজশাহী রেলগেট এলাকায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করায়। রিপোর্ট আসে আফরিন করোনা পজিটিভ।’

তিনি বলেন, ‘ওই ক্যাম্প থেকে স্বাস্থ্যকর্মীরা তখনই বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে বলেছিলেন। কিন্তু তখন তাদের কথা শুনিনি। বাসাতে থেকেই স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াচ্ছিলাম।’

শিশুটির মা আরও বলেন, গত বৃহস্পতিবার থেকে বাচ্চার খুব সমস্যা হচ্ছে। রাতে ঘুমায় না, ঠিকভাবে শ্বাস নিতে পারে না, কান্নাকাটি করে। তাই বাধ্য হয়ে আমি তাকে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা জানান—তাদের হাসপাতালে করোনার চিকিৎসা নেই। এরপর বেসরকারি রয়্যাল হাসপাতালে নিয়ে যায়। সেখানেও তাকে রামেক হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। পরে বাধ্য হয়ে শনিবার দুপুরে রামেকে ভর্তি করেছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা