সারাদেশ

চট্টগ্রামে ৯৫০০ ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম :চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযানে ৯ হাজার ৫শ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে পৃথক অভিযানে ২ হাজার ৫শ ইয়াবাসহ একজন ও বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাতে একই স্থানে ৭ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ সদরের কচ্চবনিয়া এলাকার মো. সালামের পুত্র মো. খোরশেদ আলম (২০), মানিকগঞ্জ জেলা সদরের কাটিগ্রামের মো. সুলতানের পুত্র মো. হানিফ (৩২) ও ঢাকা জেলার বাথুলী এলাকার সুতীপাড়ার মো. লোকমান হোসেনের পুত্র মো. মিজানুর রহমান (২৯)।

লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ জনান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৪জুন) তাদেরকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা