সারাদেশ

বিনামূল্যে অক্সিজেন ব্যাংক চালু পুলিশের

নিজস্ব প্রতিনিধি, নাটোর: করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন ব্যাংক চালু করেছে নাটোর জেলা পুলিশ। এক্ষেত্রে হাসপাতালের চিকিৎসকদের পক্ষ থেকে রোগীর বাড়ীতে গিয়ে অক্সিজেনসহ অন্যান্য সরঞ্জামাদি পৌছে দেওয়া আর প্রয়োজন হবে না।

বুধবার (২২ জুন) দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি আব্দুল বাতেন। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার শরীফ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল বাতেন বলেন, পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। জনসাধারণকে আইনগত সুরক্ষা দেওয়ার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা প্রত্যাশী করোনা রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করবে পুলিশ।

করোনা রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে জেলার যে কোন এলাকা থেকে পুলিশের হট নাম্বারে (০১৩২০১২৪৫০৩) যোগাযোগ করলে রোগীর বাড়ীতে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা