সারাদেশ

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়। সোমবার (২১ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বয়েরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত আরশাদ আলী সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৭৫) ও ছেলে রোকন সরদার (৪২)।

স্থানীয়রা জানান, মরিয়ম বেগম বাড়ির উঠানে ভেজা কাপড় রোদে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার তিন ছেলে মাকে বাঁচাতে এগিয়ে আসলে মায়ের সঙ্গে ছেলে রোকনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে মা-ছেলের দুইজন নিহত হন। বাকি দুই ছেলে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা