সারাদেশ

কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল তিনজনের

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২০ জুন) রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের হবিরবাড়ি ইউনিয়নের লবনকোটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের শাহ আলম গাজী (৫০), ঝালকাঠির কেফায়েতনগর গ্রামের রবিউল মাঝি (২৫) ও তার ভাতিজা রাব্বী (২৪)।

পুলিশ জানায়, লবনকোটা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা বিকল হলে রাস্তায় দাঁড় করিয়ে তা প্রতিস্থাপনের সময় পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে চালক শাহ আলম, হেলপার রবিউল মাঝি ও তার ভাতিজা রাব্বী আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই শাহ আলম এ রবিউলের মৃত্যু হয়। স্থানীয়রা রাব্বীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জিয়াউল হক বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। কাভার্ড ভ্যান ও তার চালককে আটক করা যায়নি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা