সারাদেশ

বাউফলে ইউপি নির্বাচনে সংঘর্ষ 

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের আলাউদ্দীন টিটু ও বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের মহিউদ্দিন লাবলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার কেশবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান বলেন, ভোটকেন্দ্রর বাইরে এ ঘটনা ঘটে। এখন আবারও ভোটগ্রহণ চলছে।

২ নং ওয়ার্ড ভোট কেন্দ্রের পিজাইডিং অফিসার রিয়াজুল ইসলাম বলেন, সোমবার সাড়ে ৮টার দিকে কেন্দ্রের বাইরে হট্টগোল শুরু হলে ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা